ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতীয় শিল্পীকে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বাধার মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান বাউলশিল্পী পার্বতী বাউল, যার ফলে বাতিল হয়ে গেছে তার সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য কনসার্ট। রোববার (১৮ মে) এই অনুষ্ঠানের আয়োজন ছিল, কিন্তু অংশ নিতে গিয়ে সীমান্তে হেনস্তার শিকার হন তিনি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পার্বতী বাউল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে কনসার্ট বাতিলের খবর জানান এবং দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাকে আগামী পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
তিনি জানান, "প্রতিবছরই বাউলের প্রচার ও প্রসারের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। কখনোই কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছিল তার।"
ভারতীয় সংবাদমাধ্যমকে শিল্পী বলেন, "এত বছরে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। কোনো দিন বর্ডারে সমস্যায় পরিনি। একেবারে অন্য রকম পরিবেশ ছিল। সবাই নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। আমরা যাই-ই উত্তর দিচ্ছি নিজেদের মতো করে বিষয়টির অর্থ বের করছেন তারা।"
পার্বতী আরও বলেন, "এরপর দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল আমাদের। প্রায় সাত থেকে আট ঘণ্টা কোনো পানি বা খাবার পর্যন্ত দেওয়া হয়নি।"
জনপ্রিয় এই শিল্পীর অভিযোগ, 'তাদের অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপর কিছু শর্তে রাজি করানোর চেষ্টাও করা হয়।'
শিল্পীদের পক্ষে দ্বিমত পোষণ করলে, টিম-সহ পার্বতীদের আগামী পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে ব্যান করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন।
তিনি আরও বলেন, "আমরা আইনজীবী এবং ওখানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি বিষয়টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যবস্থা যদি কিছু করা যায়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব