ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পৌনে ৪ লাখ শিক্ষকের কর্মবিরতি ঘোষণা
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে ৪ লাখ সহকারী শিক্ষক আগামীকাল বুধবার (২১ মে) দেশজুড়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা শ্রেণিকক্ষ ত্যাগ করে ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন।
তাদের মূল দাবিগুলো হলো সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা, উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি বাস্তবায়ন।
ছয় সংগঠনের ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ সময় শিক্ষকরা জানান, ‘চার বছর পর নয়, এন্ট্রি পদ হিসেবে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে নির্ধারণ করতে হবে। এছাড়াও, সহকারী শিক্ষক পদকে ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি নিশ্চিত করার দাবি তাদের। সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কারের মাধ্যমে এ দাবিগুলো বাস্তবায়ন করতে হবে।’
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, “পূর্বঘোষিত এ কর্মসূচি বুধবার (২১ মে) দেশব্যাপী পালিত হচ্ছে। এর আগে ৫ মে এক ঘণ্টা কর্মবিরতি এরপর দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে সরকারকে দাবি মেনে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার কোনো উদ্যোগ নেয়নি। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কর্মসূচি স্থগিত করে আলোচনার অনুরোধ করা হলেও, শিক্ষক নেতারা স্পষ্ট জানিয়েছেন যে কর্মসূচি ও আলোচনা একসঙ্গে চলবে।”
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে শিক্ষকরা গত ৫ মে থেকে প্রথমে এক ঘণ্টা এবং এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার থেকে তারা অর্ধদিবস কর্মবিরতি শুরু করবেন।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে এবং প্রয়োজন হলে আন্দোলনের মাত্রা বাড়ানো হবে।
এদিকে বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (পলিসি ও অপারেশন) ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদসহ ৬টি সংগঠনের ৩০ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। সেখানে কর্মসূচি স্থগিতের আবেদন করা হলেও, শিক্ষক নেতারা অর্ধদিবস কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বানে তারা গত ৫ মে থেকে প্রথমে এক ঘণ্টা, এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে আসছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার থেকে তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?