ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইউটিউবে আসছে ‘প্লে সামথিং’ বাটন, কী কাজে লাগবে?
ডুয়া ডেস্ক : ভিডিও দেখার অভিজ্ঞতা উন্নত করতে ইউটিউব সাধারণত ব্যবহারকারীদের সার্চ ফলাফল এবং ইতিহাস পর্যালোচনা করে নতুন বা পুরোনো ভিডিওগুলো প্রদর্শন করে থাকে। তবে মাঝে মাঝে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় অনেকের। এ সমস্যা সমাধানে ‘প্লে সামথিং’ নামের নতুন বাটন যুক্ত করতে যাচ্ছে ইউটিউব।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লে সামথিং বাটনটির কার্যকারিতা পরীক্ষা করছে ইউটিউব। শিগগিরই ইউটিউব অ্যাপের নেভিগেশন বারের ঠিক ওপরে কালো পটভূমিতে সাদা টেক্সটসহ বাটনটি দেখা যেতে পারে।
বাটনটিতে ক্লিক করলেই ইউটিউব শর্টস প্লেয়ারে বিভিন্ন বিষয়ের ভিডিও চালু হবে। ভিডিওগুলো চাইলে পোর্ট্রেট মোডেও দেখতে পারবেন ব্যবহারকারীরা। পোর্ট্রেট মোডে চালু হওয়া ভিডিওতে লাইক, ডিজলাইক, মন্তব্য এবং শেয়ার করার অপশন পাওয়া যাবে। তবে মিনি প্লেয়ার সক্রিয় থাকলে প্লে সামথিং বাটন কাজ করবে না।
নতুন এই সুবিধা কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে ইউটিউব বা গুগল আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)