ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
নুসরাত ফারিয়ার জামিন
ডুয়া ডেস্ক: রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই জামিন আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাতের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।
এর আগে, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
পরদিন (১৯ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর বিকেলে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করা নুসরাত ফারিয়া ২০১৩ সালে উপস্থাপক হিসেবে মিডিয়ায় নাম লেখান। এরপর নাটকে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পান তিনি। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। প্রথম সিনেমাতেই ব্যাপক সাড়া ফেলেন তিনি। এরপর টালিউড ও ঢালিউড মিলিয়ে প্রায় ২০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘জিন-৩’ মুক্তি পায় গত ঈদে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)