ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কুয়েত প্রবাসী প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব মারা গেছেন
ডুয়া ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৯ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তার পাড়া এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।
তিন যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন তিনি। গত তিন বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে আসেন। তারপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশে।
মোহাম্মদ ইয়াকুবের মৃত্যুতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিক নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)