ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বো’মা বল বানিয়ে খেলার সময় বি’স্ফো’রণ, নি’হত এক
ডুয়া ডেস্ক: যশোর শহরের শংকরপুর এলাকায় খেলতে গিয়ে কুড়িয়ে পাওয়া বস্তু দিয়ে বল বানিয়ে খেলার সময় বিস্ফোরণে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ভাই। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম খাদিজাতুল কুবরা (৫) এবং আহত ভাই সজীব আহম্মেদ। তারা অটোরিকশা চালক শাহাদাত হোসেনের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরপুর গোলপাতা মসজিদের পাশে একটি কলাবাগানে খেলার সময় সজীব একটি টেপ মোড়ানো কৌটা কুড়িয়ে পায়। সেটিকে খেলনার বল ভেবে বোন খাদিজার সঙ্গে খেলছিল সে। হঠাৎ সেটি বিস্ফোরিত হলে দুই ভাই-বোন গুরুতর আহত হয়।
তাদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে খাদিজার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জ পৌঁছালে তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বিস্ফোরণে খাদিজার পেটের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যায়। সজীবের একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কেটে ফেলতে হয়েছে। তাদের তিন বছর বয়সী ছোট বোন আয়েশাও এ ঘটনায় আঘাত পেয়েছে।
নিহতের বাবা শাহাদাত হোসেন বলেন, ‘কুড়িয়ে পাওয়া বোমায় মেয়েকে হারালাম, ছেলের কি হবে জানি না। বাবা হয়ে এই কষ্ট কেমনে সহ্য করব!’
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, “বিস্ফোরণের ঘটনায় একজন শিশু মারা গেছে, আরেকজন আশঙ্কাজনক। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে—বোমাটি কীভাবে সেখানে এলো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু