ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
গায়ক সনু নিগমের বাড়িতে পুলিশ!
ডুয়া ডেস্ক: ব্যাঙ্গালুরুর এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন জনপ্রিয় ভারতীয় গায়ক সনু নিগম। অনুষ্ঠান চলাকালে কন্নড় গান গাওয়ার অনুরোধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পেহেলগামের হামলার প্রসঙ্গ টেনে আনেন তিনি। এ ঘটনার জেরে কর্নাটক হাইকোর্টে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
এই মামলার তদন্তের অংশ হিসেবে সনু নিগমের বয়ান রেকর্ড করতে তার বাসায় যাবে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী, এই জিজ্ঞাসাবাদ তার অনুপস্থিতিতেই ভিডিও মাধ্যমে সম্পন্ন হবে।
সম্প্রতি কর্নাটক হাইকোর্ট জানিয়েছে, আপাতত গায়কের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য গ্রহণের আবেদন মঞ্জুর করেছে আদালত। ফলে সনুকে আদালতে সশরীরে উপস্থিত থাকতে হবে না।
বিতর্কের শুরুটা ছিল, ব্যাঙ্গালুরুর সেই অনুষ্ঠানে যখন কন্নড় গান গাওয়ার অনুরোধ আসে সনুর কাছে। এরপরই তিনি রেগে গিয়ে বলেন, ‘আমার এই বিষয়টা ভালো লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশিদিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পেহেলগামের মতো ঘটনা ঘটে যায়।’
সনুর মন্তব্যে সামাজিক ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিতর্কে গায়কের নাম জড়িয়ে থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়