ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চারদিনের ছাড়পত্র পেলেন মিরাজ
ডুয়া ডেস্ক: বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন। আর এই অভিষেক হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে। সবকিছু ঠিক থাকলে চলতি আসরের প্লে-অফ পর্বে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে দেখা যাবে তাকে।
আজ সোমবার (১৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিরাজকে ২২ থেকে ২৫ মে পর্যন্ত লাহোর কালান্দার্সের হয়ে খেলতে এনওসি দেওয়া হয়েছে।
এর আগে সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র তার এনওসি আবেদনের বিষয়টি নিশ্চিত করে। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজার পিএসএল ছাড়ার পর, তার পরিবর্তে মিরাজকে দলে নিতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স।
যদিও মাত্র চার দিনের ছাড়পত্র মিলেছে, তবুও এই সময়টুকুই হতে পারে যথেষ্ট। কারণ ২২ মে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ, যেখানে জয় পেলে লাহোর খেলবে ২৩ তারিখ দ্বিতীয় কোয়ালিফায়ার। আর ২৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। অর্থাৎ, প্লে-অফের পুরো সময়জুড়েই মিরাজকে পাচ্ছে লাহোর কালান্দার্স।
এই প্রথমবারের মতো পিএসএলে খেলার সুযোগ পাওয়ায় মিরাজের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ এক অভিজ্ঞতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত