ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জাতির স্বার্থে এই হ-ত্যা-কাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে: ঢাবি ভিসি
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, জাতির স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, আমাদের সবার স্বার্থে পুলিশের সাথে মিলেই এই হত্যাকাণ্ডের (সাম্য হত্যাকাণ্ড) রহস্য উদ্ঘাটন করতে হবে।
রবিবার (১৮ মে) বেলা এগারোটায় সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আয়োজিত এক কর্মসূচিতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, আমরা ঘটনার পরপরই হাসপাতালে গিয়েছি। ঘটনার শুরু থেকেই সাম্যের পরিবারের সাথে যোগাযোগ রাখছি, আজকেও (১৮ মে) যোগাযোগ হয়েছে। পুলিশকে আমরা ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সরবরাহ করেছি। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। আজকে থেকে তাদের রিমান্ড শুরু হবে।
তিনি আরও বলেন, আমরা সাম্যের আত্মার মাগফিরাত কামনায় গত শুক্রবার (১৬ মে) জুমার পরে সিনেট ভবনে দোয়ার আয়োজন করেছিলাম। এছাড়াও একই দিন আসর নামাজের পরে সাম্যের নিজ হল স্যার এ এফ রহমান হলে দোয়ার আয়োজন করা হয়।
মামলার অগ্রগতির বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিচারকার্যের অগ্রগতির জন্য নিয়মিত ডিএমপি কমিশনারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
উপাচার্য আরও বলেন, আমরা গত ১৬ মে গণপূর্ত অধিদফতর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছি। এর পরপরই টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেইট দেওয়াল তুলে স্থায়ীভাবে বন্ধ করার কাজ শুরু করেছি।
ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি বলেন, আমরা এর আগেও ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণের কাজ শুরু করেছিলাম। কিন্তু বেশ কিছু অংশীজনের আপত্তির কারণে তা ঠিকমতো করা যায়নি। এখন আবার পুরোদমে বহিরাগত নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। আমরা এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই।
প্রসঙ্গত, গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি