ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পিএসএলে মাঠে নামার আগে যা বললেন সাকিব
ডুয়া ডেস্ক: নিলামে ডাক না পেলেও পিএসএলের মাঝ পথে এসে দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল বুধবার জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পিএসএলের বাকি অংশে খেলবেন সাকিব।
কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের স্থলে লাহোর কলান্দার্সের হয়ে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের জন্য গতকাল পাকিস্তানে পৌঁছেছেন সাকিব, যিনি ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন। আজ রবিবার তিনি নিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন।
এর আগে লাহোর প্রকাশিত ভিডিও বার্তায় সাকিব বলেন, “আমি যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি। ক্রিকেট খেলতে আসার জন্য পাকিস্তান আমার কাছে একটি ভালো জায়গা। এখানে আবার আসতে পেরে খুবই ভালো লাগছে।”
বাংলাদেশ সময় রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে লাহোর কলান্দার্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচ শুরু হবে। পরে লাহোরের অনুশীলন সেশন শেষ করে সাকিব আরো বলেন, “আমি কয়েক ওভার বল করতে চেয়েছি ছন্দে ফেরার জন্য। এবং আমি যেটা পেতে চাচ্ছিলাম, সেটা পেয়েছি। অনেক দিন পরে ম্যাচ খেলছি, তবে আমি পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ব্যাট, বল আর ফিল্ডিংয়ে প্রস্তুতি নিয়েছি। মনে হচ্ছে আমি প্রস্তুত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)