ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সাত কলেজের পাঁচ দফা দাবি, ১৯ মে থেকে ফের আন্দোলন
ডুয়া ডেস্ক: গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যেন আন্দোলনের শহরে পরিণত হয়েছে ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ৯ মাস পার করেছে, তবু এখনো প্রতিদিনই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে—বিশেষ করে শিক্ষার্থীদের। সর্বশেষ, আবাসনের নিশ্চয়তাসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সফলভাবে আন্দোলন শেষ করে ঘরে ফিরেছেন।
এবার নিজেদের পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সাত কলেজকে একত্র করে নতুন একটি বিশ্ববিদ্যালয় করার কথা বলা হলেও এখন পর্যন্ত কেবল নাম প্রস্তাব ছাড়া কোনো বাস্তব অগ্রগতি হয়নি। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন-সহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৯ মে থেকে রাজপথে ফের আন্দোলনে নামবেন তারা।
শনিবার (১৭ মে) ইডেন মহিলা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসেছে এ ঘোষণা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা যে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন, তা হলো—
১. আগামী রোববার (১৮ মে) এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।২. প্রশাসন গঠনের পর দ্রুত সেশনজট নিরসনসহ সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে।৩. ভুতুড়ে ফলাফল, অতিরিক্ত ফি আদায় ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।৪. অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা ও প্রস্তুতি শুরু করতে হবে।৫. আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা, লোগো ও মনোগ্রাম প্রকাশ করতে হবে। পাশাপাশি, ১৬ জুনের মধ্যে অধ্যাদেশ জারি এবং ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, আগামী রবিবারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারি না হলে ১৯ মে থেকে মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?