ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চীন-ভারত যুদ্ধ বাধাতে পারলে লাভ কার?
ডুয়া ডেস্ক: চীন ও ভারতের মধ্যে সংঘর্ষ বাধানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো—এমন অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমারা এশিয়ার এই দুই শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তাদের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। বাসস শনিবার এই তথ্য জানিয়েছে।
ল্যাভরভের মতে, পশ্চিমা বিশ্ব 'ডিভাইড অ্যান্ড রুল'—অর্থাৎ বিভাজন করে শাসনের নীতি অনুসরণ করছে। এর মাধ্যমে তারা ভারতের মতো উদীয়মান শক্তিকে দুর্বল করে রাখতে চায়। তিনি এই বিষয়ে ভারত ও চীনকে সতর্ক থাকার আহ্বান জানান।
রুশ পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে পশ্চিমারা ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ নামক ধারণার মাধ্যমে দুই দেশের সম্পর্কের ফাটলকে আরও প্রশস্ত করার চেষ্টা করছে, যেন উত্তেজনা বেড়ে গিয়ে সরাসরি সংঘাতে রূপ নেয়।
তিনি আরও বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান গোষ্ঠীকেও দুর্বল করার চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা, যাতে ওই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে পারে।
ল্যাভরভের মতে, চীন-ভারতের মধ্যে যদি সংঘাত বাধে তবে পশ্চিমা দেশগুলোর জন্য পুরো এশিয়ায় আধিপত্য বিস্তার সহজ হয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ