ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভারতের পারমাণবিক অস্ত্রভান্ডারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান পাকিস্তানের
ডুয়া ডেস্ক: ভারতের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতে পারমাণবিক পদার্থ চুরি ও পাচারের একাধিক ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-কে বিষয়টি তদন্তের আহ্বান জানানো হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ মে) দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান দাবি করে ভারতে একের পর এক তেজস্ক্রিয় পদার্থ চুরি ও পাচারের ঘটনা ঘটছে, যা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি। এসব ঘটনায় ভারতের পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এসেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ভারতের পক্ষ থেকে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা এবং এই ধরনের ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি পাকিস্তান চায় IAEA এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখুক।
এই বিবৃতির পেছনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে। তিনি কাশ্মিরের শ্রীনগরে সেনাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি IAEA-এর তত্ত্বাবধানে নেওয়া উচিত। এর কড়া জবাব দিয়ে পাকিস্তান জানিয়েছে, নিজেদের কর্মসূচি নয় বরং ভারতের অনিয়ন্ত্রিত পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি উদ্বেগ থাকা উচিত।
প্রসঙ্গত, সাম্প্রতিক পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছে যায়। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকেই দায়ী করে। সীমান্তে সংঘর্ষ বেড়ে যাওয়ায় যুদ্ধাবস্থার সৃষ্টি হয়, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দেয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ শান্তিচুক্তিতে পৌঁছায়।
পাকিস্তান আরও দাবি করে, ২০২৩ সালে ভারতের দেরাদুনে পাঁচজনকে একটি তেজস্ক্রিয় যন্ত্রসহ গ্রেপ্তার করা হয়, যা ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে চুরি হয়েছিল বলে অভিযোগ। এছাড়া ‘ক্যালিফোর্নিয়াম’ নামে এক প্রকার উচ্চতেজস্ক্রিয় পদার্থ বারবার পাচারের ঘটনা ঘটেছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ কোটি মার্কিন ডলার। এসব ঘটনা ভারতের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং কালোবাজারি চক্রের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, IAEA জাতিসংঘের একটি সংস্থা, যা সদস্য দেশগুলোর পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ও নিরাপদ ব্যবহারের ওপর নজরদারি করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে