ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
ডুয়া ডেস্ক: তিন দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ বৃহস্পতিবার (১৫ মে) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণ করেছে সংস্থাটি। বাজুস জানায়, ‘সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।’
এছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটের মূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি সোনার প্রতি ভরি দাম ১ লাখ ১২ হাজার ৩৩ টাকা।
বাজুস আরও জানায়, ‘স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর।’
এর আগে, সর্বশেষ ১৩ মে সোনার মূল্য সমন্বয় করেছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ