ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইন্টারনেটের দাম নিয়ে নতুন তথ্য দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
ডুয়া ডেস্ক: মোবাইল অপারেটরদের নানা সুযোগ-সুবিধা দেওয়ার পরও তারা ইন্টারনেটের দাম না কমানোয় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি সতর্ক করে বলেন, এখন যদি অপারেটররা ইন্টারনেটের মূল্য না কমায় তাহলে সেবার মান, বকেয়া পাওনা ও অন্যান্য সুবিধা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থান নেবে।
১৫ মে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় ফয়েজ আহমেদ আরও জানান, টেলিটককে টিকিয়ে রাখতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করার চেষ্টা চলছে। তিনি বলেন, স্টারলিংকের পর এখন স্যাটেলাইটভিত্তিক আরও কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
সরকারের ব্যয় সংকোচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুখরোচক প্রকল্পের আড়ালে অর্থ লুটপাটের পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে বর্তমান সরকার। রাষ্ট্রের ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে এবার বিটিআরসি ভবনেই বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)