ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পিএসএলে দল পেলেন সাকিব
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার জেরে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে দুই দেশের মধ্যে সংঘাত প্রশমিত হওয়ায় ফের শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটির বাকি অংশ। তবে নিরাপত্তা শঙ্কার কারণে অনেক বিদেশি খেলোয়াড় এবার আর ফিরছেন না পিএসএলে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে দল গোছাতে ব্যস্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এবারের আসরের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
পিএসএলের দশম আসরের প্লেয়ার ড্রাফটে নাম দিলেও অবিক্রিত ছিলেন সাকিব। তবে আসরের মাঝপথে এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনও সাকিবকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও পিএসএলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এর আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক হয় তার। এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও মাঠে নামেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ব্যাট হাতে ১৮১ রান করেছেন ১৬.৩৬ গড় ও ১০৭.১৪ স্ট্রাইক রেটে। আর বল হাতে নিয়েছেন ৮ উইকেট, ইকোনোমি রেট ৭.৩৯।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত