ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনলো কানাডা
ডুয়া ডেস্ক: নতুন সরকারের অধীনে কানাডার অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকার অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনার লক্ষ্যে বেশ কিছু কড়াকড়ি আরোপ করেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের ওপর।
স্থায়ী অভিবাসনে সীমা নির্ধারণ
সরকার ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের মধ্যে কানাডায় স্থায়ী অভিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার ১% এর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। এর ফলে প্রতিবছর সর্বোচ্চ প্রায় ৪ লাখ মানুষ স্থায়ীভাবে কানাডায় বসবাসের অনুমতি পাবে।
অস্থায়ী অভিবাসনের ওপর নিয়ন্ত্রণ
বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী ভিসাধারীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫% এর মধ্যে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ
স্টাডি পারমিট হ্রাস: ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৩৭ হাজার স্টাডি পারমিট ইস্যু করা হবে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১০% কম।
অ্যাটেস্টেশন লেটার বাধ্যতামূলক: মাস্টার্স ও পোস্ট-ডক্টরাল শিক্ষার্থীদের এখন থেকে আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রদেশ বা অঞ্চলের অনুমোদিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ