ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ব্যাপক অভিযান; বাংলাদেশিসহ ৪৯৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৯৬ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
স্থানীয় মঙ্গলবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কুয়ালালামপুরের সেরিকামবাগান এলাকার পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে এ অভিযান চালানো হয়। খবর ফ্রি মালয়েশিয়ান টুডের।
অভিযানে অংশ নেয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সেলাঙ্গর ও কুয়ালালামপুর শাখা, জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ), সুবাং জায়া সিটি কাউন্সিল (এমবিএসজে), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)।
ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক জাফরি এমবক তাহা জানান, অভিযানের সময় ৭৪১ বিদেশির কাগজপত্র যাচাই করে ৪৯৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ অনুমতিপত্র বহন, জাল পরিচয়পত্র রাখা এবং অভিবাসন আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন ৩৫৭ পুরুষ, ১০৭ নারী ও ৩২ শিশু। তারা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক।
জাফরি আরও বলেন, আটকরা সেলাঙ্গরের পাইকারি বাজার, বাণিজ্যিক এলাকা, নির্মাণ খাত ও গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। এই অঞ্চলটি অবৈধ অভিবাসীদের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হওয়ায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।
এছাড়া অভিবাসন আইন, পাসপোর্ট আইন, অভিবাসন বিধিমালা এবং মানবপাচারবিরোধী আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মালয়েশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন অবৈধ অভিবাসীদের কোনো ধরনের সহায়তা না করেন। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দাতুক জাফরি জানান, ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ‘অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০’ চালু রয়েছে। এর আওতায় বিদেশিরা ৫০০ রিঙ্গিত জরিমানা ও ২০ রিঙ্গিত ফি দিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যেতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ