ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রাখাইনে মানবিক করিডোরের পক্ষে জাপান, তবে শর্ত
ডুয়া ডেস্ক: কার্যকর হলে রাখাইনে মানবিক করিডোরের পক্ষে জাপান। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, ‘রাখাইনে ত্রাণ সহায়তা পাঠাতে জাতিসংঘের মানবিক করিডোর হতে পারে, যদি তা কার্যকর হয়’।
আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানে আসন্ন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
রাখাইনে জাতিসংঘের করিডোর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত বলেন, “এ বিষয়ে সব পক্ষের মত থাকতে হবে।”
সাইদা শিনইচি বলেন, “রাখাইনে আমাদের কোনো রাষ্ট্রদূত যেতে পারে না। আমরা জাতিসংঘের উদ্যোগের বিষয়টি পর্যালোচনা করছি। মানবিক করিডোর কাম্য, যদি তা কার্যকর ও টেকসই হয়।”
রাখাইনে নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাত চলছে। বর্তমানে প্রদেশটির বেশিরভাগ এলাকা এবং বাংলাদেশের সঙ্গে থাকা সীমান্তের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীটির হাতে।
গত মার্চে বাংলাদেশ সফরের সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাখাইনে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় বাংলাদেশের সহযোগিতা চান। তিনি একটি মানবিক করিডোর (প্যাসেজ) তৈরির প্রস্তাবও দেন।
এই প্রস্তাবের প্রেক্ষিতে ২৭ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ নীতিগতভাবে সম্মতি জানিয়েছে।
তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা।
পরবর্তীতে সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাখাইনে মানবিক করিডোর গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাইদা শিনইচি জানান, চলতি মাসে প্রধান উপদেষ্টার জাপান সফরে, দুই দেশের শীর্ষ নেতার বৈঠক হবে। আলোচনায় গুরুত্ব পাবে বিনিয়োগসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টা এ মাসের শেষ দিকে জাপান সফরে যাবেন। তখন দ্বিপাক্ষিক বৈঠক হবে। আমরা বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয়-তৃতীয় লাইনের কাজ শুরুর বিষয়ে আমরা আগ্রহী। দুই দেশের এফওসি-তে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়নসহ আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে