ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জমজ সন্তানের মা হলেন অ্যাম্বার হার্ড; বাবা নিয়ে গুঞ্জন
ডুয়া ডেস্ক: যমজ সন্তানের মা হওয়ার সুখবর দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এ বছর মা দিবসে মা হওয়া অভিনেত্রী তার দুই সন্তানের নাম রেখেছেন অ্যাগনেস ও ওশান।
অ্যাম্বার হার্ড বলেন, “নিজের শর্তে মা হওয়া, তাও আবার বন্ধ্যাত্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে। এটা আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। আমি ভেবেচিন্তে ও দায়িত্বশীলভাবে মাতৃত্ব বেছে নিয়েছি। এই পরিবার গড়ার স্বপ্ন আমি বহু বছর ধরে লালন করেছি।”
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাম্বারের বয়স ৩৯ বছর। অ্যাম্বার এর আগেও ২০২১ সালে কন্যা সন্তান উনাহ্-কে দত্তক নেন। আর তখনই নিজ গর্ভে সন্তান ধারণ করার সিদ্ধান্ত নেন তিনি।’
সকল মায়ের উদ্দেশে অ্যাম্বার হার্ড ইনস্টাগ্রামে লিখেছেন, “আপনারা আজ যেখানেই থাকুন না কেন এবং যে পথেই মাতৃত্বে পৌঁছান না কেন, আমি ও আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে উদযাপন করছি।”
অ্যাম্বার হার্ড ২০১৫ সালে অভিনেতা জনি ডেপকে বিয়ে করেন এবং ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর তারা একে অপরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন এবং পরবর্তীতে দুজনই উচ্চ-প্রোফাইল মানহানি মামলায় জড়িয়ে পড়েন।
২০২০ সালে লন্ডনের একটি আদালতে ডেপ একটি মানহানি মামলা হেরে যান, যেখানে হার্ডের সাক্ষ্যে তিনি ডেপকে ‘স্ত্রী নির্যাতনকারী’ হিসেবে উল্লেখ করেন। এরপর ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চলা আরেকটি বহুল প্রচারিত মামলায় হার্ডকে জনি ডেপের বিরুদ্ধে মানহানি প্রমাণিত হওয়ায় তাকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়। তবে হার্ডও পাল্টা মামলায় আংশিক জয় পান এবং ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পান।
এরপর মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। যদিও তিনি তার যমজ সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি, তবে নেটিজেনরা ধারণা করছেন, ইলন মাস্কই তার সন্তানের বাবা হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে