ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আ. লীগ কোনো কর্মকাণ্ড চালালেই কঠোর ব্যবস্থা: হুঁশিয়ারি পুলিশের ডিআইজির
ডুয়া নিউজ: আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরও যদি দলটি কোনো কার্যকলাপ চালায় কিংবা জননিরাপত্তায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তা কঠোরভাবে দমন করা হবে—বলেছেন নবনিযুক্ত ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রোববার (১১ মে) দুপুরে সেগুনবাগিচায় রেঞ্জ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম এলাকায় চলতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট থানার এসপি ও ওসিদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
পুলিশের ঐতিহ্য ও গৌরবের প্রসঙ্গ টেনে ডিআইজি বলেন, “ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইউনিট। রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলাগুলো এই রেঞ্জের আওতায়। জনগণের জন্য এই ইউনিটের সব থানা, ফাঁড়ি ও এসপি অফিস হবে সেবাকেন্দ্র।”
তিনি আরও বলেন, “আমার রেঞ্জের প্রতিটি থানা First Responder হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য আমি নিজেও প্রস্তুত। কেউ যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে চান, সরাসরি আমার কাছে আসতে পারবেন।” তিনি জানান, ঢাকা রেঞ্জের অধীন ১৩ জেলার ৯৮টি থানার মানুষ নির্ধারিত সময়ে তার কার্যালয়ে আসতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী