ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ডুয়া নিউজ: আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা করেছিল দেশের একাধিক রাজনৈতিক দল ও সাধারণ জনতা। এরপর সেখান থেকে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গঠন করা হয়। এবার শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।
আজ শনিবার (১০ মে) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।
এদিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে। এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলেছে তারা।
এর আগে, আগামী এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত বলেন, “ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। যদি এই এক ঘণ্টায় ঘোষণা না আসে তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব।”
এনসিপির এই নেতা আরও বলেন, “আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর মাঠ ছাড়ব। আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি