ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির জসীম উদ্দীন হল
ডুয়া নিউজ: জাতীয় টেলিভিশন বিতর্ক (আন্ত:বিশ্ববিদ্যালয়) প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনাল পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল চ্যাম্পিয়ন ও বেগম রোকেয়া হল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে আজ বিকাল ৩টায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই দলের বিতার্কিকদের বিতর্ক ও যুক্তি-তর্ক খন্ডন শেষে বিচারক মন্ডলীর মূল্যায়নে কবি কবি জসীম উদ্দীণ হল ৪-১ ব্যালটের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।
কবি জসীম হল বিতর্ক দলের দলনেতা রাগিব আনজুম শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানের সমাপনী পর্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মো. মাহফুজ আলম প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে বিতার্কিকদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খান, বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, দায়িত্বপ্রাপ্ত আবাসিক শিক্ষক ড. রাশেদ আলম ভূইয়া, ড. হাসানুল বান্নাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ