ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ নিয়ে পোস্ট দিয়েও ‘ডিলিট’ করলেন ভারতীয় অভিনেতা
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে স্মৃতিচারণমূলক একটি পোস্ট করেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। পোস্টটি বাংলাদেশের ভক্তদের মধ্যে প্রশংসিত হলেও, ভারতীয় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন এই অভিনেতা।
ভারতীয় বাংলা তথা টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও প্রচুর অনুরাগী রয়েছে তাঁর। চিত্রনায়িকা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো তারকাদের বিপরীতে একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। বাংলাদেশে শুটিং করতে এসে বেশ আপ্যায়ন পেয়েছেন অঙ্কুশ। তাই বাংলাদেশের প্রতি তাঁর ভালোলাগাও অনেক।
সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই নায়ক। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “হঠাৎ খুঁজে পেলাম। প্রায় ১১ বছর আগের ছবি। শেষবার বাংলাদেশে গিয়েছিলাম শুটিং করতে। অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবচেয়ে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।”
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্ক তেমন ভাল চাচ্ছে না। সব দিক থেকেই মুছে দেওয়া সেই পোস্টে অঙ্কুশ মূলত এই বাস্তবতার কথাই তুলে ধরেন। বাংলাদেশে আসার অপেক্ষার কথা জানান তিনি।
তবে অনেক ভারতীয় নেটিজেন অঙ্কুশের ওই পোস্টের কড়া সমালোচনা করেন। এর পরই পোস্টটি তার টাইমলাইন থেকে সরিয়ে ফেলা হয়। যদিও গুগল সার্চের ক্যাশে এখনো পোস্টটির কিছু চিহ্ন পাওয়া যাচ্ছে। অঙ্কুশের পোস্টটিতে শেষ পর্যন্ত ৪৫ হাজারের মতো প্রতিক্রিয়া ছিল। তবে ঠিক কী কারণে তিনি তা মুছে ফেলেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির