ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কেঁপে উঠল পাকিস্তান
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। শনিবার সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, ভূ-পৃষ্ঠের প্রায় ২৩০ কিলোমিটার গভীরে। এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং আশপাশের জেলাগুলোতে। এর মধ্যে আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তান রয়েছে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর নড়াচড়ার কারণে প্রায়ই কম্পনের মুখে পড়ে দেশটি।
উল্লেখ্য, ২০১৫ সালে একই অঞ্চলে ৭.৫ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায় ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
তথ্য : জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার