ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ডুয়া ডেস্ক: ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'-এর সাম্প্রতিক অগ্রগতির প্রেক্ষাপটে ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) এক জরুরি বৈঠক আহ্বান করেছেন। ভারতীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাকিস্তান এই অভিযান শুরু করেছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র।
ন্যাশনাল কমান্ড অথরিটি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক ও সামরিক সমন্বয়কারী প্রতিষ্ঠান, যা দেশের পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। এটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ও পারমাণবিক শক্তি ব্যবহারে নীতিমালা নির্ধারণ করে।
সূত্র জানায়, শনিবার ভোরে শুরু হওয়া অভিযানে পাকিস্তানি বাহিনী ভারতের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাবের বেয়াসে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, উদমপুর, পাঠানকোট ও আদমপুরের বিমানঘাঁটি। এছাড়া জি-টপ এলাকার ব্রিগেড সদর দপ্তর এবং উরির একটি সামরিক সরবরাহ ডিপো ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও জানা গেছে, দেহরাংগিয়া অঞ্চলে অবস্থিত একটি ভারতীয় আর্টিলারি ইউনিট ও নাগরোটার একটি ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই অভিযানে দেশটি ‘আল-ফাতাহ’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ভারতের হামলায় নিহত পাকিস্তানি শিশুদের স্মরণে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- আজকের খেলার সময়সূচি (০১ নভেম্বর)
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ