ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের চাল এবং কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার প্রয়োজনে তিনি এ পদক্ষেপ নিতে পারেন।
শুক্রবার রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প মার্কিন কৃষকদের জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার নেতৃত্বাধীন প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের ওপর যে বর্ধিত শুল্ক আরোপ করেছে, তার জেরেই কৃষকদের এই প্রণোদনা সম্ভব হয়েছে।”
ট্রাম্প বলেন, “কৃষকরা যুক্তরাষ্ট্রের অপরিহার্য সম্পদ। দেশের মেরুদণ্ডের অংশ তারা। বছরের পর বছর ধরে অবহেলার কারণে কৃষি ও কৃষকের অগ্রগতি স্থবির হয়ে ছিল। আমি যে শুল্কনীতি নিয়েছি, তার কারণেই আজ আমরা কৃষকদের সহায়তা দিতে পারছি।”
তিনি আরও জানান, “নতুন শুল্কনীতি কেবল অর্থ উপার্জনের জন্য নয়; আমাদের দেশীয় পণ্য, কৃষি ও শিল্পকে রক্ষা করাও এর মূল উদ্দেশ্য। মার্কিন উদ্যোক্তা এবং অভ্যন্তরীণ উৎপাদন রক্ষা করা আমাদের প্রাথমিক দায়িত্ব।”
সাংবাদিকরা ট্রাম্পকে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে খুচরা বাজারে চালের ওপর ভারতীয় কোম্পানিগুলোর প্রভাব রয়েছে। জবাবে তিনি বলেন, “এ বিষয়টি দেখব। সহজ সমাধান হলো ফের শুল্ক আরোপ করা, এবং দুই মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।”
কানাডার সারের ওপর সম্ভাব্য শুল্ক আরোপের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, “কানাডা থেকে প্রচুর পরিমাণে সার আমদানি হচ্ছে, যা আমাদের নিজস্ব উৎপাদিত সারের বাজারে প্রভাব ফেলছে। মার্কিন উৎপাদিত সারকে রক্ষা করতে হলে উচ্চশুল্ক আরোপ করা হতে পারে।”
গত ২ এপ্রিল ট্রাম্প বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন। ভারত ও কানাডার ওপর সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভারতের ওপর ৫০ শতাংশ এবং কানাডার ওপর ৩৫ শতাংশ।
তবে গত নভেম্বরে ভারতের কিছু পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ ও আদা ছাড় পেয়েছে। এছাড়া আসাম চা, দার্জিলিঙ চা ও ভারতের অন্যান্য চা, তবে বাসমতি চাল, চিংড়ি ও সামুদ্রিক মাছের ওপর শুল্ক প্রত্যাহার হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক