ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বৈশ্বিক শান্তিতে বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই শোকাবহ ঘটনার পরও বৈশ্বিক শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে।
রোববার (১৪ ডিসেম্বর) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জাতিসংঘ সভ্যতাসমূহের জোটের (ইউএনএওসি) ১১তম গ্লোবাল ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সুদানের কাদুগলিতে সংঘটিত কাপুরুষোচিত হামলায় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তবে বৈশ্বিক শান্তির প্রতি আমাদের অঙ্গীকারের ধারাবাহিকতা এতে ব্যাহত হবে না।’
বিশ্ব পরিস্থিতির বর্তমান বাস্তবতা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, বর্তমানে সংঘাত ও মানবিক সংকট গভীর হচ্ছে। একইসঙ্গে বিদেশিবিদ্বেষ, অসহিষ্ণুতা, বর্ণবাদ ও ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়ছে। ডিজিটাল যুগে ‘ডিপফেক’ প্রযুক্তি, ভুয়া তথ্য ও ঘৃণাত্মক বক্তব্য শান্তি ও মানবিক মূল্যবোধের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি সতর্ক করেন।
বক্তব্যে তিনি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করে গণহত্যার শিকার এই জনগোষ্ঠীর নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, শান্তি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়, বরং এটি ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ওপর প্রতিষ্ঠিত।
উল্লেখ্য, ‘মানবতার জন্য দুই দশকের সংলাপ’ প্রতিপাদ্য নিয়ে রিয়াদে শুরু হওয়া এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতারা অংশ নিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত