ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কমল সোনার দাম
ডুয়া ডেস্ক: টানা দুই দফা দাম বাড়ানোর পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ শুক্রবার (৯ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
এতে বলা হয়, ‘স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ২৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, ‘সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।’
গত ৬ মে সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা।
তখন ২১ ক্যারেট সোনার দাম নির্ধারিত হয়েছিল প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। এই দাম কার্যকর হয়েছিল ৭ মে থেকে।
এবার সোনার দাম কমানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। এখনো ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকায়।
চলতি বছরে এটি দেশের বাজারে সোনার দামের ৩০তম পুনঃসমন্বয়। এর মধ্যে ২১ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ৯ বার। ২০২৪ সালে পুরো বছরে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার—যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ