ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে নাটকীয় চিত্র: কারো উল্লাস, কারো আর্তনাদ
ডুয়া নিউজ: গত সপ্তাহেও (০৪-০৮ মে) দেশের শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত ছিল। তবে এই পতনের মধ্যেও একটি খাতে দেখা গেছে উভয়মুখী প্রবণতা—যেখানে একই খাতের একটি কোম্পানির শেয়ার ছিল দর বৃদ্ধির শীর্ষে। আবার আরেকটি কোম্পানির দর ছিল পতনের শীর্ষে।
আলোচ্য সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। বিপরীতে পতনের তালিকায়ও শীর্ষে অবস্থান করছে একই খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)।
সপ্তাহের ব্যবধানে বারাকা পতেঙ্গা পাওয়ারের দর বেড়েছে ৫৭.৮৪ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১০ টাকা ২০ পয়সা। আর সপ্তাহশেষে দর হয়েছে ১৬ টাকা ১০ পয়সা। সপ্তাহশেষে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭.৮৪ শতাংশ।
অন্যদিকে,সপ্তাহের ব্যবধানে খুলনা পাওয়ারের দর কমেছে ১৩.৯৫ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। আর সপ্তাহশেষে দর হয়েছে ১১ টাকা ১০ পয়সা। সপ্তাহশেষে বিনিয়োগকারীরা শেয়ারটিতে লোকসান গুণছে ১ টাকা ৮০ পয়সা বা ১৩.৯৫ শতাংশ।
যার ফলে একই খাতের দুই কোম্পানির মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ারের বিনিয়োগকারীদের মধ্যে ছিল উল্লাস। আর খুলনা পাওয়ারের বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করছে আর্তনাদ প্রবণতা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, একই খাতে থাকা কোম্পানির এমন বিপরীতমুখী পারফরম্যান্স সাধারণত খুব একটা দেখা যায় না। বিনিয়োগকারীদের দৃষ্টিতে এটি ছিল একটি ব্যতিক্রমধর্মী ও বিশেষ নজরকাড়া পরিস্থিতি।
বারাকা পতেঙ্গা পাওয়ার দর বৃদ্ধি পেছনে ছিল কোম্পানিটি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ভালো মুনাফা দেখিয়েছে। আর খুলনা পাওয়ারের দর পতনের নেপথ্যে ছিল, কোম্পানিটি জাতীয় গ্রীড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
এই দুই বিপরীতমুখী চিত্র বাজারকে মনে করিয়ে দেয়, শুধুমাত্র খাতভিত্তিক নয়—প্রতিটি কোম্পানির নিজস্ব মৌলিক ভিত্তিই শেয়ারবাজারে মূল্য নির্ধারণে মুখ্য ভূমিকা রাখে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ