ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্থিতিশীলতার বার্তা দিচ্ছে সূচক-লেনদেনের মিশ্র চিত্র
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হলেও টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। বাজারের এই চিত্রকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আজকের বাজার শুরু থেকেই ছিল ঊর্ধ্বমুখী, তবে মাঝে মাঝে সূচকের স্বাভাবিক ওঠানামা ছিল—যা একটি স্থিতিশীল বাজারেরই লক্ষণ। আগের কার্যদিবসে সূচক ৮৫ পয়েন্ট বেড়েছিল, সেখানে আজ প্রায় ১১ পয়েন্ট কমে যাওয়াকে অস্বাভাবিক বলছেন না তারা। বরং এটাকেই স্থিতিশীল বাজারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিনিয়োগকারীরা বাজারের এই গতি-প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন, যা টেকসই বাজারের জন্য জরুরি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৪২.৩৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১০১.২০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩.৫৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৯টির দর বেড়েছে, ২২১টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭১১ কোটি ১৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি ৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৪২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৬৭.৭৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৫২.১৯ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে