ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্বাধীনতাকামীদের হা'মলায় নিহ'ত ১৯ ই-স-রা-য়ে-লি সৈন্য
ডুয়া ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেড দাবি করেছে, দক্ষিণ গাজার পূর্ব রাফাহ এলাকায় চালানো দুটি হামলায় ইসরায়েলের ১৯ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) প্রকাশিত এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়।
ব্রিগেডটির পক্ষ থেকে জানানো হয়, পূর্ব রাফাহর আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে সাত সদস্যের একটি ইসরায়েলি সেনাদলের উপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়, যাতে ওই দলের সব সদস্য নিহত হয়।
একই এলাকায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে অভিযান চালানোর প্রস্তুতির সময় আরও ১২ সদস্যের একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে লক্ষ্য করে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল নিক্ষেপ করা হয় বলে জানায় হামাস। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং পরবর্তীতে ইসরায়েলি হেলিকপ্টারগুলিকে মৃত ও আহত সেনাদের উদ্ধার করতে দেখা যায়।
হামাস আরও জানায়, পূর্ব রাফাহর আল-জেনিনা এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে।
তবে হামাসের দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৮৫৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ হাজার ৮৪৭ জন।
তথ্য : মিডল ইস্ট মনিটর
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার