ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিশ্বখ্যাত গাড়ি কোম্পানি সুজুকির সাবেক প্রেসিডেন্ট আর নেই
বিশ্বখ্যাত জাপানি অটোমোবাইল কোম্পানি সুজুকি মোটর কর্পোরেশনের সাবেক প্রধান ওসামু সুজুকি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। প্রায় ৪০ বছর তিনি কোম্পানিটির নেতৃত্বে দিয়েছিলেন।
গত বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানী টোকিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। ওসামু লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন বলে সুজুকির পক্ষ থেকে জানানো হয়েছে।
ওসামু সুজুকি ১৯৫৮ সালে কোম্পানিতে যোগ দেন। সুজুকির এক প্রতিষ্ঠাতার কন্যাকে বিয়ে করার পর তিনি তাদের পদবী গ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রায় ৪০ বছর ধরে নেতৃত্ব দেন এবং কোম্পানির ব্যবসায়িক কৌশলে বড় ধরনের পরিবর্তন আনেন।
তার নেতৃত্বে সুজুকি ছোট ও সাশ্রয়ী গাড়ি উৎপাদনে মনোযোগী হয়। এ সময় জাপানের পাশাপাশি ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং হাঙ্গেরির মতো উদীয়মান বাজারেও ব্যবসা সম্প্রসারণ করা হয়। দীর্ঘদিন ধরে ছোট গাড়ির বাজারে প্রভাবশালী অবস্থান ধরে রাখার কৃতিত্বও ওসামুর।
ওসামু সুজুকির নেতৃত্বে কোম্পানির বিক্রয় দশগুণ বৃদ্ধি পায়। যদিও জাপানের তুলনায় সুজুকি আকারে ছোট, তবে ভারতে এর বাজার দখল ২০২৩ সালে ৪০ শতাংশ ছাড়িয়ে যায়।
ওসামু সুজুকি ২০১৫ সালে ৮৫ বছর বয়সে প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন। এরপর তার ছেলে তোশিহিরো সুজুকি দায়িত্ব গ্রহণ করেন।
সূত্র: তাস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)