ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ দাবি
ডুয়া নিউজ: পিএসসি সংস্কারের লক্ষ্যে ৮ দফা দাবি বাস্তবায়নে সোমবারের মধ্যে রোডম্যাপ দাবি করেছে পিএসসি সংস্কার আন্দোলন।
বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
আজ বিকাল ৪ টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি লাইব্রেরির সামনে থেকে কলা ভবন হয়ে টিএসসি ঘুরে শাহবাগ পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ পিএসসি সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিন ইয়ামিন মোল্লা বলেন, আমাদের আকাঙ্খা ছিল ২৪ এর গণঅভ্যুত্থানের পরে পিএসসি সংস্কার হয়ে যাবে কিন্তু আজও আমরা সংস্কারের আলোর মুখ দেখতে পাইনি। আজ আমাদের পিএসসি সংস্কারের জন্য রাজপথ নেমে আসতে হচ্ছে।
তিনি বলেন, গত ১৭ই এপ্রিল পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে তারিখের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছিলো৷ আমাদের আশ্বস্ত করা হয়েছিলো ছাত্রদের সাথে কথা বলে একটি সংস্কার কমিশন গঠন করা হবে, যেখানে আট দফা দাবিগুলো সমাধান করা হবে৷ যেখানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়েছে৷ আশ্বাস দেবার ৮ দিন পরও প্রশ্নফাসে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি বিগত সিন্ডিকেটের উৎখাতও সম্ভব করা যায় নি৷
তিনি আরও বলেন, আমরা প্রাক যাচাই প্রক্রিয়ার সমাধান চাই৷ প্রাক যাচাইয়ের মাধ্যমে মতন হয়রানিমূলক প্রক্রিয়ার সমাধান চাই৷ আমাদের অতিদ্রুত ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রদান করতে হবে৷
এসময় আগামী সোমবারের ভেতরে সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা ও ৮ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ চায় পিএসসি সংস্কার আন্দোলন৷
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)