ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রাফাল ধ্বংস নিয়ে যা বলল ফ্রান্স
ডুয়া ডেস্ক: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান বিমানবাহিনীর দাবি, তাদের এই পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের দাবি, `তারা ভারতীয় বিমানবাহিনীর গর্ব ৩টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এই দাবি অস্বীকার করে ভারত। এমনকি ভারতীয় একাধিক সংবাদমাধ্যমও যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেও পরে সেই সংবাদ মুছে ফেলে। ফলে আসলেই ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে কি না তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।'
তবে এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে, আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ~ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল।"
সিএনএনকে ফরাসি কর্মকর্তা আরও জানান, “শুধু একটি নয়, আরও রাফাল ভূপাতিত হয়েছে কিনা—সে বিষয়ে তদন্ত করছে ফ্রান্সের কর্তৃপক্ষ।"
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিমান ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে, তার ধ্বংসাবশেষে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, “এটি যে রাফাল জেটের অংশ তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।”
তবে এ বিষয়ে রাফাল জেটের নির্মাতা দাসো অ্যাভিয়েশন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, রাফাল একটি ১০ টন ওজনের টুইন-ইঞ্জিন মাল্টিরোল যুদ্ধবিমান, যা ৩০ মিমি কামান, এয়ার-টু-এয়ার মিসাইল, লেজার-নির্দেশিত বোমা ও ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত।
ভারত তার বিমানবাহিনীর জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে মোট ৩৬টি রাফাল জেট কিনেছিল। এই ঘটনার আগে পর্যন্ত রাফাল জেটগুলোর কোনোটি যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়নি। পাকিস্তানের হামলায় একটি রাফাল ধ্বংসের বিষয়টি ফরাসি গোয়েন্দা কর্মকর্তারা স্বীকার করলেও, ফ্রান্সের সামরিক বাহিনী এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি