ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
পাকিস্তানের দাবি অস্বীকার ভারতের
ডুয়া ডেস্ক: মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে চালানো হামলায় বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ঘটনায় পাকিস্তানের দাবিটি মিথ্যা বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার (৭ মে) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, “পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের রাতের আক্রমণে বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি হয়নি।”
বেসামরিক হতাহতের পাকিস্তান সরকারের দাবির বিরোধিতা করে রাজনাথ সিং বলেন, “আমরা কেবল তাদেরই আঘাত করি যারা নিরপরাধদের হত্যা করে।”
রাজনাথ আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় ভারতীয় সশস্ত্র বাহিনী আমাদের সকলকে গর্বিত করেছে।”
এর আগে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি একটি বিবৃতি জারি করে। তাতে ভারতের বিরুদ্ধে অযৌক্তিক আক্রমণ করার অভিযোগ আনে। বিবৃতিতে বলা হয়, ‘কল্পিত সন্ত্রাসী শিবিরের উপস্থিতির মিথ্যা অজুহাতে ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে ভারত।’
প্রসঙ্গত, পাকিস্তানে ভারতীয় হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
বুধবার (৭ মে) এএফপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। তার ভাষ্য অনুযায়ী, প্রাণ হারানো ব্যক্তিরা সবাই নিরীহ বেসামরিক নাগরিক। এর আগে তিনি আটজন নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন।
অন্যদিকে ভারত দাবি করেছে, পাকিস্তানে চালানো এই হামলায় তাদের টার্গেট ছিল সন্ত্রাসী ঘাঁটি, এবং অভিযানে ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতীয় বাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়