ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ঢাকায় মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৪
ডুয়া ডেস্ক: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি (৪০), ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলম (৫৩), কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর (৩২) এবং মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টায় ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
একই রাতে ডিবি-লালবাগ বিভাগ রাত ১০টায় কোতোয়ালী এলাকা থেকে আজিম মাহবুব আলমকে, রাত ১১টায় ইসলামপুর এলাকা থেকে ডিবি-সাইবার বিভাগের সদস্যরা সাইফুল ইসলাম সাগরকে এবং বিকেল ৫টায় মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেফতার করে।
ডিসি তালেবুর রহমান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে