ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ
ডুয়া ডেস্ক: শুরুটা ভালো হয়নি, তবে পরের গল্পটা ছিল দুর্দান্ত। টপ অর্ডারে দুই ব্যাটারের ভিত গড়ে দেওয়ার পর ইনিংসের হাল ধরেন নুরুল হাসান সোহান ও মাইদুল ইসলাম অঙ্কন। এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে বিশাল রানে পৌঁছায় বাংলাদেশ ‘এ’ দল, যা প্রায় সাড়ে তিনশ ছুঁইছুঁই।
বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র ৮ রান করে ফেরেন দলীয় ১২ রানে। এরপর মোহাম্মদ নাইম ও এনামুল হক বিজয় গড়েন গুরুত্বপূর্ণ দুটি জুটি—নাইম ৪১ বলে করেন ৪০ রান, এনামুল করেন ৩৯ রান।
৯৭ রানে ৩ উইকেট হারানো অবস্থায় ইনিংসকে নতুন দিশা দেন অধিনায়ক নুরুল হাসান ও তরুণ ব্যাটার অঙ্কন। তাদের ব্যাটে আসে ২২৫ রানের বিশাল জুটি। নুরুল ১০১ বলে করেন ১১২ রান, যার ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। অঙ্কন খেলেন ১০৮ বলে ১০৫ রানের দারুণ ইনিংস, ৭টি চার ও ৫টি ছক্কায় সাজানো।
এই জুটির পর দলীয় রান তিনশ পেরিয়ে যায়। ইনিংসের শেষ দিকে মোসাদ্দেক হোসেন ১৩ রান করে দলকে নিয়ে যান ৩৪৪ রানে, ৫ উইকেট হারিয়ে। কিউই বোলারদের দুঃস্বপ্নের দিনে ক্রিস্টিয়ান ক্লার্ক নেন ২ উইকেট, খরচ করেন ৭১ রান। একটি করে উইকেট পান জাকারি ফলকেস ও আদিত্য অশোক।
তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজকের ম্যাচ ছিল নিউজিল্যান্ডের সিরিজ টিকিয়ে রাখার লড়াই। সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ মে, সিলেটেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল