ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভারতের সঙ্গে ‘যুদ্ধ ঘোষণা’ করলেন শেহবাজ শরিফ
ডুয়া ডেস্ক: পাকিস্তানে ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, এই হামলার জবাবে পাকিস্তানের পাল্টা আক্রমণের অধিকার রয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ভারতের এই হামলাকে পাকিস্তান ‘যুদ্ধ ঘোষণার সমতুল্য’ হিসেবে দেখছে।
বুধবার (৭ মে) দেওয়া এক বিবৃতিতে শেহবাজ শরিফ জানান, ভারত পাঁচটি ভিন্ন স্থানে হামলা চালিয়েছে যা একটি উসকানিমূলক আগ্রাসনের অংশ। পাকিস্তান এই পরিস্থিতির উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিকের সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জিও নিউজ জানিয়েছে, দুই পক্ষের আলোচনায় দক্ষিণ এশিয়ায় চলমান উত্তেজনা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার রাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক অভিযানে নেমেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ভারতের হামলার পাল্টা জবাবে পাকিস্তান বিমানবাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তিনি বলেন, পাকিস্তান এখন প্রতিক্রিয়ায় এগিয়ে রয়েছে এবং আক্রমণের যথাযথ জবাব দিয়েছে।
ডন পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান যে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তার মধ্যে রয়েছে তিনটি রাফায়েল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার আওতায় পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। ভারত সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলায় পাকিস্তানের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ