ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভারত-পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলায় ট্রাম্পের প্রতিক্রিয়া
ডুয়া নিউজ: ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ভারতীয় পক্ষের দাবি, এসব জায়গা থেকে ভারতকে লক্ষ্য করে হামলার প্রস্তুতি চলছিল। পাকিস্তান এই হামলায় অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
বুধবার (০৭ মে) সংঘটিত এ ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে 'দুঃখজনক' বলে আখ্যায়িত করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা যখন ওভাল অফিসে ঢুকছিলাম, তখনই খবরটি জানতে পারি। আমি শুধু আশা করি, পরিস্থিতির অবসান দ্রুত ঘটবে।"
গত মাসে কাশ্মীরের পেহেলগামে হিন্দু পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছিল। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগ করে বলেছে, ভারতই পাকিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল পিটিভি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় হামলার জবাব দিতে শুরু করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমানবাহিনী দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং তাদের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে।
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, “আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—পাকিস্তান সময় ও সুযোগমতো এর কঠিন জবাব দেবে। এই ধরনের উসকানির জবাব না দিয়ে আমরা বসে থাকব না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস