ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পাপনের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে
ডুয়া ডেস্ক : সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার মানি লন্ডারিং এর প্রমাণ মিলেছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই সাথে ক্রিকেট টুর্নামেন্টের নাম করে ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার সহযোগী হিসেবে মামলা হয়েছে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও।
যুব ও ক্রীড়ামন্ত্রী হবার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়েননি নাজমুল হাসান পাপন। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুদকের অভিযোগ পাপনের নির্দেশে বাংলাদেশ প্রিমিয়ার লীগ, বিপিএল, স্টেডিয়াম নির্মাণ, আইসিসি টুর্নামেন্টে বিদেশী কোচ নিয়োগসহ নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, "নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ইসমাইল হায়দার মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর, বর্তমানে চাকুরিচ্যুত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরো একটি মামলার সিদ্ধান্ত হয়েছে।"
এদিকে পাপনের আশীর্বাদপুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে।
ঢাকা লীগের চারটি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা।
দুদকের কর্মকর্তা আরও বলেন, "নাজমুল হোসেন পাপনসহ বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন।"
সম্প্রতি বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসংগতি খুঁজে পায় দুদক। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন সুপারিশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি