ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
আমাদের অগাধ সম্পদ আছে: সমাজকল্যাণ উপদেষ্টা
ডুয়া ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেছেন, বাংলাদেশ দরিদ্র দেশ নয়, একটি অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ। আমাদের অগাধ সম্পদ আছে, কিন্তু সেটাকে কাজে লাগানোটাই এখন বড় চ্যালেঞ্জ।
শনিবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শারমিন মুরশিদ বলেন, ‘যেই দেশটা হাতে পেয়েছি। সেটা কয়েক মাসে ফেরেশতা আসলেও ঠিক করতে পারবে না। তারপরও এটিকে একটা জায়গায় এনে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ দরিদ্র দেশ নয়, বাংলাদেশ একটা অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ। আমাদের অগাধ সম্পদ আছে। কিন্তু সেটাকে কাজে লাগানোটাই এখন বড় চ্যালেঞ্জ।’
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হতে হবে। আমরা চাই সব রাজনৈতিক দল তাদের সংস্কার করুক। এরপর আমাদের পাশে এসে দাঁড়াক। আমি এই আরজিটা রাখছি। দেশে ৩০ হাজার মানুষ পঙ্গু, ১৫০০ মানুষ মারা গেছে। এটিকে কোনোভাবেই মুছে দেওয়া যাবে না।’
এ সময় রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনাদের সুচিন্তিত ভাবনা আনুন। আমরা কাজ করব একসঙ্গে। আমরা খুবই পলিউটেড অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা হয় না। আপনারা (রাজনৈতিক দল) হাত না মেলালে আমরা সামাল দিতে পারব না। আমরা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ) জায়গায় দাঁড়িয়ে আছি। চলুন সবাই মিলে নদী রক্ষা করি। পিএফএস দূষণ থেকে আমাদের নদী ও মানুষকে বাঁচাই।’
উপদেষ্টা বলেন, যেই দেশটা হাতে পেয়েছি। সেটা কয়েক মাসে ফেরেশতা আসলেও ঠিক করতে পারবে না। বাংলাদেশ দরিদ্র দেশ নয়, বাংলাদেশ একটা অব্যবস্থাপনা ও দুর্নীতিগ্রস্ত দেশ। আমাদের অগাধ সম্পদ আছে। কিন্তু সেটাকে কাজে লাগানোটাই এখন বড় চ্যালেঞ্জ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার