ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ভারতের ‘আত্মরক্ষা’র প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন
ডুয়া ডেস্ক: ভারতরে ‘আত্মরক্ষার’ প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে আশ্বস্ত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় পেহেলগাম হামলার ঘটনায় প্রতি ভারতের সহমর্মিতা জানিয়ে এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (০১ মে) সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।”
তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং তারা ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানান।”
অপরদিকে রাজনাথ সিং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, “সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ ও অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের। দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পরিচয় প্রকাশ হয়েছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব এই সন্ত্রাসবাদ থেকে আর চোখ বন্ধ করে রাখতে পারে না।”
ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা সাতদিন ধরে চলা গোলাগুলির পর, যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এর আগে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন। জয়শঙ্করের মতে, রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। তবে একইসঙ্গে তিনি চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার জন্য ভারতকে আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়