ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীদের জন্য কড়া সতর্কতা
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করা গ্রিন কার্ডধারীদের জন্য নতুন করে কড়া সতর্কতা জারি করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অভিবাসননীতি কঠোর করার ধারাবাহিকতায় এবার নজর দেওয়া হচ্ছে বৈধ অভিবাসীদের দিকেও।
সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, শুধুমাত্র গ্রিন কার্ড থাকলেই কেউ যুক্তরাষ্ট্রে নিরাপদ নন। যদি কেউ জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হন, তাহলে তার বৈধতার কাগজপত্রও বাতিল করা হতে পারে।
পোস্টটিতে আরও বলা হয়, "আমরা আমাদের শক্তিশালী সোশ্যাল মিডিয়া যাচাই কর্মসূচি অব্যাহত রাখব। অনলাইনে এমন কোনো তথ্য পাওয়া গেলে যা আমাদের জাতি ও জীবনযাত্রার জন্য হুমকি হতে পারে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।"
এছাড়া ইউএসসিআইএস এরইমধ্যে ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে ভিসা ও গ্রিন কার্ড আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে, যা নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে গণ্য হবে।
এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রে থাকা লাখ লাখ গ্রিন কার্ডধারী অভিবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে তাদের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং অতিরিক্ত নজরদারি হিসেবে দেখছেন।
ট্রাম্প প্রশাসন এর আগেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিল। কিন্তু এবার বৈধ অভিবাসীদেরও ‘অতিথি’র মতো আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, অন্যথায় তাদেরও নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।
এরইমধ্যে দেখা যাচ্ছে, অনেক বৈধ অভিবাসীর অনলাইন কার্যক্রম এবং মতাদর্শ যাচাইয়ের নামে হয়রানির শিকার হচ্ছেন। কিছু ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
এই সতর্কতা শুধু অভিবাসীদের জন্য নয়, বরং অভিবাসন সংক্রান্ত নীতিকে আরও বিস্তৃত ও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ