ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানি সেনার গুলিতে ফের ভূপাতিত ভারতীয় ড্রোন
ডুয়া ডেস্ক: ফের কাশ্মীর সীমান্তে উত্তেজনা—পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা আবারও একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানায় ঘটনাটি ঘটে লাইন অব কন্ট্রোলের (এলওসি) সাতওয়াল সেক্টরে, যেখানে ড্রোনটি পাকিস্তানের ভূখণ্ডে নজরদারি চালাচ্ছিল।
পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোনটি ছিল ‘ফ্যান্টম ৪’ মডেলের, যা নজরদারির জন্য ব্যবহৃত হয়। এর আগে একই ধরনের একটি ড্রোন আজাদ কাশ্মীরের এলওসি সংলগ্ন এলাকায় ভূপাতিত করা হয়েছিল। উভয় ঘটনাই ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল)।
সীমান্তে এমন ঘনঘন ড্রোন প্রবেশকে 'ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বজ্ঞানহীন আচরণ' হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে এসব কর্মকাণ্ডে সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
বিশ্লেষকরা আরও বলেন, ভারতীয় ড্রোন ভূপাতিত করা পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রতিরক্ষাগত প্রস্তুতির একটি বড় উদাহরণ। এ ধরনের আগ্রাসী আচরণ ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। কঠোর জবাব না দিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত এবং জাতি পুরোপুরি সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে।
এদিকে কাশ্মীর সীমান্তে টানা ছয়দিন ধরে চলছে ভারত-পাকিস্তান বাহিনীর মধ্যে গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ২৯ এপ্রিল রাত থেকে ৩০ এপ্রিল ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবনী ও আখনুর সেক্টরে বিনা উসকানিতে গুলি ছোড়ে পাকিস্তান। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ