ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হজযাত্রীদের কড়া সতর্কবার্তা সৌদির
ডুয়া ডেস্ক: আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজে অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। সরকার জানিয়েছে, এই নিয়ম ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। শুধু অননুমোদিত হজযাত্রীরা নয়, তাদের সহায়তাকারীরাও আইনের আওতায় আসবেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে দ্য নিউজ ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—যিলক্বদ মাসের প্রথম দিন থেকে যিলহজ্জ মাসের ১৪ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, যা হজ মৌসুমজুড়ে প্রযোজ্য।
নতুন নির্দেশনা অনুযায়ী:
-
অনুমতি ছাড়া কেউ হজ করতে গেলে ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৬ লাখ টাকা) পর্যন্ত জরিমানা হবে।
-
এই জরিমানা ভিজিট ভিসায় সৌদি আরবে অবস্থানরতদের জন্যও প্রযোজ্য, যদি তারা নির্ধারিত অনুমতি ছাড়া পবিত্র এলাকাগুলোতে প্রবেশ করে।
-
কেউ যদি হজের নিয়ম লঙ্ঘনকারীকে সহায়তা করে, তাকে ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ৩০ লাখ টাকা) পর্যন্ত জরিমানা গুণতে হবে।
-
হজে অংশগ্রহণে অবৈধ অভিবাসী বা মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের চিহ্নিত করা হলে, তাদের সৌদি থেকে বহিষ্কার করা হবে এবং ১০ বছর নিষিদ্ধ থাকবে সৌদি প্রবেশ।
-
অননুমোদিত হজযাত্রী পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করা হবে, যদি তা সহায়তাকারীর মালিকানাধীন হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো হজের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা। পাশাপাশি, আইন মেনে চলার জন্য সকল নাগরিক, প্রবাসী এবং বৈধ ভিসাধারীদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ