ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ভারতকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য শহীদ আফ্রিদির
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গী হামলার পর ফের ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতের সরকার ও সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, “ভারত নিজের জনগণকে হত্যা করে, তারপর পাকিস্তানের ওপর দোষ চাপায়।”
গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্থান বৈসরানে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ প্রসঙ্গে শহীদ আফ্রিদি বলেন, “পেহেলগামে এক ঘণ্টা ধরে মানুষ হত্যা চলছিল, অথচ ৮ লাখ ভারতীয় সেনার কেউই ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে যখন গেল, তখন দোষ চাপাল পাকিস্তানের ওপর।”
সাবেক এই অলরাউন্ডার আরও বলেন, “কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম কেবল শান্তির শিক্ষা দেয় এবং পাকিস্তান কখনোই এ ধরনের কাজকে সমর্থন করে না। বরং আমরা সবসময় ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি।”
এ সময় ভারতের মিডিয়ার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আফ্রিদি। তিনি বলেন, “হামলার এক ঘণ্টার মধ্যেই তাদের মিডিয়া যেন পুরো বলিউড সিনেমা বানিয়ে ফেলল। খোদার জন্য, সবকিছু বলিউড বানাবেন না। আমি বিস্মিত হয়েছিলাম, বরং উপভোগ করছিলাম তারা যেভাবে কথাবার্তা বলছিল।”
এছাড়াও, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ভারত সফর নিয়ে নানা হুমকির মুখোমুখি হওয়ার কথা স্মরণ করেন আফ্রিদি। তিনি বলেন, “আমি তখন পাকিস্তান দলের অধিনায়ক ছিলাম। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না ভারত সফরে যেতে পারবো কিনা।”
স্পোর্টস ডিপ্লোমেসির প্রসঙ্গ টেনে সাবেক এই অধিনায়ক বলেন, “তারা আমাদের দেশে কাবাডি দল পাঠাতে পারে, কিন্তু ক্রিকেট দল পাঠাতে পারে না। যদি বন্ধই করতে চান, তাহলে সব বন্ধ করুন, নয়তো খেলাধুলার মাধ্যমে সম্পর্ক রাখুন।”
পেহেলগাম হামলার প্রেক্ষিতে এমন মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত