ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম জয়
স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও জয়বঞ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবার আর ভুল করেনি তারা। বোলারদের জাদুকরী পারফরম্যান্স আর ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন এক ইতিহাসের জন্ম দিল আমেরিকা। এটি ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে যুক্তরাষ্ট্রের প্রথম জয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায় মার্কিনীরা। ১৯৬ রানের পাহাড়সম পুঁজি গড়ে নেদারল্যান্ডসকে মাত্র ১০৩ রানেই গুটিয়ে দেয় তারা।
ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে সাইতেজা মুক্কামাল্লার বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় যুক্তরাষ্ট্র। তিনি ৫১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৯ রান করেন। এছাড়া শুভাম রঞ্জনে মাত্র ২৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৮ রানের এক ক্যামিও খেলে অপরাজিত থাকেন। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ২২ বলে ৩৬ রান। নির্ধারিত ২০ ওভার শেষে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১৯৬ রান। ডাচদের পক্ষে বাস ডি লিড ৩টি উইকেট শিকার করেন।
১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিক হারায় নেদারল্যান্ডস। মার্কিনী স্পিনার হারমিত সিং ও পেসার শ্যাডলি ফন শ্যালকভিকের বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ডাচ ব্যাটিং লাইনআপ। হারমিত সিং ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে একাই ৪ উইকেট নেন। শ্যাডলিও ২.৫ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট পান। এছাড়াও মোহাম্মদ মহসিন নেন ২ উইকেট। ফলে ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন বাস ডি লিড।
এই জয়ের ফলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল যুক্তরাষ্ট্র। যৌথভাবে চলতি আসরে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ডও গড়ল তারা। এই জয় আমেরিকার ক্রিকেট ইতিহাসে এক বিশাল মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত