ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
বড় দুঃসংবাদ পেল ফেসবুক ব্যবহারকারীরা
ডুয়া ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। স্প্যাম ঠেকাতে এবার আরও কড়াকড়ি আরোপ করছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে কিংবা ছবির সঙ্গে অপ্রাসঙ্গিক দীর্ঘ ক্যাপশন দিয়ে অ্যালগোরিদমকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সেই পোস্ট থেকে আর কোনোভাবে আয় করা যাবে না। এসব কনটেন্ট শুধুমাত্র ফলোয়ারদের টাইমলাইনে দেখা যাবে, তবে মনেটাইজেশনের আওতায় আসবে না।
মেটা বলছে, স্প্যামধর্মী কনটেন্ট কেবল তথ্যদূষণই করে না, এটি মানুষের মত প্রকাশের স্বাধীনতাকেও ক্ষতিগ্রস্ত করে। ফলে যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত, তাদের আয় বন্ধ করে দেওয়া হবে। গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্ট বা পুরো অ্যাকাউন্টও মুছে ফেলা হতে পারে।
এছাড়াও পরীক্ষামূলকভাবে একটি নতুন ফিচার চালু করেছে মেটা, যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো অপ্রয়োজনীয় বা স্প্যাম মন্তব্য সরাসরি রিপোর্ট করতে পারবেন। পেইজ পরিচালকদের জন্যও এসেছে নতুন মডারেশন টুল, যা স্বয়ংক্রিয়ভাবে ভুয়া নাম বা অ্যাকাউন্ট থেকে করা মন্তব্য লুকিয়ে রাখবে।
মেটা জানায়, কৃত্রিম উপায়ে ভিউ বা আয় বাড়ানোর যে অনৈতিক পন্থা বহু ব্যবহারকারী নিচ্ছেন, সেটি রুখতেই তাদের এই পদক্ষেপ। তাদের লক্ষ্য—ফেসবুকে আরও বেশি মূলবান ও মানসম্মত কনটেন্টকে প্রাধান্য দেওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট