ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর
বাংলাদেশে ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার (১৬ জুলাই) সকালে এক সামিটে তিনি বলেন, “আমরা ইন্টারনেটের খরচ কমানো ও গতি বাড়ানোর লক্ষ্যে কাজ করছি। এর পাশাপাশি জাতীয় এআই নীতিমালা, ডেটা গভর্নেন্স অ্যাক্ট এবং টেলিকমিউনিকেশন আইনকে যুগোপযোগী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।”
মূল উদ্যোগগুলো হচ্ছে-
ইন্টারনেট স্পিড ও দাম: উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে অপটিক্যাল ফাইবার সম্প্রসারণ এবং আইএসপি নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।
ডেটা নিরাপত্তা: ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ‘ডেটা প্রোটেকশন অ্যাক্ট’ প্রণয়নাধীন রয়েছে যা নাগরিকদের তথ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইন ও নীতিমালার হালনাগাদ: টেলিযোগাযোগ ও আইসিটি আইন হালনাগাদ করে সময়োপযোগী করা হচ্ছে।
ডিজিটাল পেমেন্ট সিস্টেম: অনলাইন লেনদেন নিরাপদ ও বিস্তৃত করতে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে সংস্কার আনা হচ্ছে।
ন্যাশনাল এপিআই হাব ও ক্লাউড সেবা: সরকারি ডিজিটাল সেবাগুলো দ্রুত, সংযুক্ত ও কার্যকর করতে এসব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
ফয়েজ আহমদ আরও বলেন, “অনলাইনে শুধু আবেদন গ্রহণ করাই ডিজিটালাইজেশন নয়। আমাদের লক্ষ্য—সম্পূর্ণ কার্যকর ও ডিজিটাল সেবা বাস্তবায়ন।” তিনি জানান, সিটি করপোরেশনগুলোর ফ্রন্ট ডেস্ক সেবাকে ডিজিটালভাবে সক্রিয় করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের এই উদ্যোগগুলো প্রাথমিক পর্যায়ের হলেও ভবিষ্যতের সরকারগুলো যাতে এ ধারাবাহিকতা রক্ষা করে সে প্রত্যাশা রয়েছে।
এই ডিজিটাল সংস্কার বাস্তবায়ন হলে নাগরিকদের দৈনন্দিন জীবন আরও সহজ হবে এবং দেশের অর্থনীতি আরও গতিশীলভাবে ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর